বঙ্গমাতা অনূর্ধ্ব-১৯ আন্তর্জাতিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের
দ্বিতীয় সেমিফাইনালে মঙ্গোলিয়ার বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ । এই
গুরুত্বপূর্ণ ম্যাচে ৩-০ ব্যবধানে মঙ্গোলিয়াকে হারিয়ে ফাইনালে উঠেছে
বাংলাদেশ।বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মঙ্গোলিয়ার বিপক্ষে ম্যাচের শুরু থেকে আক্রমণ চালাতে থাকে বাংলার মেয়েরা। ৪৫ মিনিটে ২০ গজ দূর থেকে শট নিয়ে বল জালে জড়ান মনিকা চাকমা। তার গোলে এগিয়ে থেকে প্রথমার্ধের খেলা করে মেয়েরা।
দ্বিতীয়ার্ধেও শুরু থেকেই আরও ভয়ংকর হয়ে উঠে রব্বানী ছোটনের শিষ্যরা। ৬৬ মিনিটে মার্জিয়ার গোলে ২-০ গোলে লিড নেয় তারা। শেষের দিকে খাতুনে গোলে ৩-০ তে এগিয়ে তেকে খেলা শেষ করে বাংলাদেশ।
মঙ্গোলিয়াকে হারিয়ে শুক্রবার (৩ মে) ফাইনালে লাওসের বিপক্ষে খেলবে বাংলাদেশ। এর আগে প্রথম সেমিফাইনালে কিরগিজস্তানকে ৭-১ গোলে হারায় লাওস।

0 Comments